


নিজস্ব ডেস্ক:
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার প্রতিবেদনের বিষয়ে কথা বলেছেন। ট্রাম্পের অনুমান খবরটি সঠিক।
তিনি বলেন, ‘আমি অনেকের সঙ্গে কথা বলেছি, আমরা মনে করি ওই খবরটি সঠিক।’ তিনি আরও বলেন, ‘ইরানের অনেক শীর্ষ নেতাও নিহত হয়েছেন।
এর আগেও তিনি এবিসি নিউজকে একই কথা বলেছিলেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অভিযান ইতোমধ্যেই ‘সফল হয়েছে’।
ইসরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে, তারা তাদের ভাষায় ‘প্রাথমিক হামলার ধাপে’ ইরানের প্রতিরক্ষা নেতৃত্বকে ‘নিশ্চিহ্ন’ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তারা দাবি করে, এর মধ্যে রয়েছেন আলি শামখানি, মোহাম্মদ পাকপুর এবং আজিজ নাসিরজাদেহ। এদের ছবি ও প্রোফাইলও পোস্ট করা হয়েছে।
পোস্টে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, খামেনি নেই এমন ক্রমবর্ধমান ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইতোমধ্যে ব্যাপক ক্ষতি হয়েছে এবং ইরানের নেতৃত্বের ‘অনেকেই’ আর বেঁচে নেই। এবিসি নিউজকে তিনি বলেন,আমরা সবাইকে চিনি না,তবে অনেকেই নেই।সম্ভাব্য নতুন ইরানি নেতৃত্বের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন,আমি জানি না, তবে এক সময় তারা জানতে চাইবে আমি কাকে দেখতে চাই।
সুএ – এবিসি নিউজ