

নিজস্ব ডেস্ক:
আজ রবিবার ২ নভেম্বর ২০২৫ ইং, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ,দিনের শুরুতেই জেনে নিন আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সহ কেমন থাকবে আজকের আবহাওয়া।আজকের আবহাওয়ার খবর’-এ আপনি ঢাকা ও সারা দেশের বর্তমান আবহাওয়া,বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার পূর্বাভাস সহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়ার বুলেটিন সম্পর্কে জানতে পারবেন।
আজকের আবহাওয়ার পূর্বাভাস
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তাপমাত্রা: সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃষ্টিপাত: রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়ার খবর
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়া, সব্বোর্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস। এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।
সিনপটিক অবস্থা: দক্ষিণ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিনত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সামুদ্রিক সতর্কবার্তা: কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখানো হয়নি।
নদীবন্দর সমূহের জন্য সতর্কবার্তা: ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর, পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘন্টার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা:
সব্বোর্চ তাপমাত্রা: খেপুপাড়া – ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিন্ম তাপমাত্রা: তেঁতুলিয়া – ২০.৭ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত (ঢাকা):
আজকের সূর্যোদয় ভোর ৬:০৫ মিনিটে।
আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫:১৯ মিনিটে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ কেন্দ্র, ই-২৪, আগারগাঁও, ঢাকা-১২০৭
আবহাওয়া অধিদপ্তরের ফোন নাম্বার: 41025730, 41025731
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট: www.bmd.gov.bd