1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন,এখন নিয়ন্ত্রণে  - Barta24TV.com
রাত ১:২২, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন,এখন নিয়ন্ত্রণে 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
  • 161 Time View

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।সবশেষ তথ্য অনুযায়ী আগুন নেভানো হয়েছে।

বুধবার দিবাগত রাতে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ভোর সোয়া পাঁচটার দিকে আগুন কিছুটা কমে আসে। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও, পরে ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে ।

রাত সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক সাংবাদিকদের বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।ঘটনাস্থল থেকে সাংবাদিকরা জানান, ধোঁয়ায় ঢেকে গেছে পুরো সচিবালয় এলাকা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা রয়েছেন। তাঁরা ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। এ ছাড়া সাধারণ মানুষকেও ঘটনাস্থলের আশপাশে দেখা গেছে।ভোর ৫টার দিকে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের বলেন, রাত পৌনে ২টার দিকে আগুন লেগেছে বলে জানতে পেরেছেন তিনি। আগুন লাগার কারণ ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা পরে বলতে পারবেন। তবে আর না ছড়ালে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা যাচ্ছে।মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নেভানো হয়েছে বলে ফায়ার সার্ভিস সুএে জানা গেছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category