


রমজান আলীঃ
জামালপুরের মেলান্দহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ মার্চ ২০২৬, রবিবার মেলান্দহের ডাক্তার বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক মঞ্জু-র ব্যক্তিগত উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ প্রার্থনা করা হয়।
মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। উল্লেখ্য, পবিত্র রমজান মাস উপলক্ষে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজনের প্রশংসা করেছেন স্থানীয়রা।