


ইমরুল আহসান:::
ময়মনসিংহ মহানগরীর গুলকিবাড়ি এলাকায় একটি ২০ তলা ভবন নির্মাণের পাইলিং কাজ চলাকালীন পাশের একটি ৫ তলা আবাসিক ভবন হেলে পড়েছে। বিষয়টি নজরে আসার পর ভবনটির সকল বাসিন্দাদেরকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাইলিংয়ের সময় হঠাৎ করে পাশের ভবনটিতে ফাটল দেখা দেয় এবং কিছুক্ষণের মধ্যেই ভবনটি একদিকে কাত হয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সময়মতো বাসিন্দাদের সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনার জন্য স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করার দাবী জানান স্থানীয় বাসিন্দারা। ভবনটির ঝুঁকি নিরূপণে প্রকৌশলীদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া প্রয়োজন মনে করেন। পাশাপাশি পাইলিং কাজ সাময়িকভাবে বন্ধ রাখার অভিযোগ তুলেছেন।
এ ঘটনায় ভবন নির্মাণে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও নকশা অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।