1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের বিদায় সংবর্ধনা - Barta24TV.com

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : Friday, April 3, 2026
  • 167 Time View

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহানের সফল কর্মকাল সমাপ্তি উপলক্ষে তাকে এক বর্ণাঢ্য ও আবেগঘন বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব।

আজ ২ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় শহরের প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার সাংবাদিক সমাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে বিদায়ী অভিবাদন জানান।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাভেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা , সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত , মঞ্জরুল আলম ,দীপক চৌধুরী বাপ্পি ,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রঞ্জুন কুমার দেসহ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা  এাসময় তাদের বক্তব্যে জেলা প্রশাসক হিসেবে শারমিন আক্তার জাহানের দায়িত্বশীলতা, সততা এবং জনবান্ধব প্রশাসনের প্রশংসা করেন।বিশেষ করে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক সমস্যা নিরসনে তার বলিষ্ঠ ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।

বক্তারা উল্লেখ আরও করেন যে, তিনি কেবল একজন প্রশাসক হিসেবেই নয়, বরং একজন অভিভাবক হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন যাত্রায় নিজেকে সম্পৃক্ত করেছিলেন।

সংবর্ধনার জবাবে আবেগাপ্লুত কণ্ঠে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “ব্রাহ্মণবাড়িয়া জেলায় কাজ করার অভিজ্ঞতা আমার স্মৃতিতে চিরকাল অমলিন হয়ে থাকবে। এ জেলার মানুষ অত্যন্ত সচেতন এবং সংবেদনশীল।

তিনি আরও উল্লেখ করেন যে, কর্মস্থল পরিবর্তন হলেও এ জেলার সাধারণ মানুষের প্রতি তার মমতা ও শুভকামনা সবসময় থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট ও বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রেসক্লাবের নেতৃবৃন্দ তার ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

এক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং বিষাদময় পরিবেশের মধ্য দিয়ে এই বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category