1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বিয়ের এক বছরেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই, যৌতুক দাবির অভিযোগ - Barta24TV.com

বিয়ের এক বছরেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই, যৌতুক দাবির অভিযোগ

রাজশাহী অফিস
  • Update Time : Wednesday, October 21, 2026
  • 14 Time View

বিয়ের প্রায় এক বছর পেরিয়ে গেলেও স্ত্রী কাজী সোমার সঙ্গে যোগাযোগ রাখছেন না বলে অভিযোগ উঠেছে আবুল বাসার সুজনের বিরুদ্ধে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগও করেছেন কাজী সোমা।

জানা গেছে, অভিযুক্ত আবুল বাসার সুজন রাজশাহীর তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। স্থানীয়ভাবে তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ নামেও পরিচিত বলে জানা গেছে।

অভিযোগকারী কাজী সোমার পক্ষের দাবি, বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য সম্পর্কে জটিলতা তৈরি হয়। একপর্যায়ে স্বামী তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পাশাপাশি যৌতুক দাবির অভিযোগও তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে।

কাজী সোমার পক্ষ থেকে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এদিকে বিয়ের পর যোগাযোগ না রাখার কারণ এবং যৌতুক দাবির অভিযোগের বিষয়ে আবুল বাসার সুজনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা গেলেও বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category