1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ময়মনসিংহে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত - Barta24TV.com
রাত ৯:০৪, রবিবার, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ময়মনসিংহে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
  • 5 Time View

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, ময়মনসিংহে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ ফারাহ শাম্মী, এনডিসি, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।

মতবিনিময় সভায় নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের করণীয়, আইনগত দায়িত্ব ও মাঠ পর্যায়ের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category