1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব - Barta24TV.com

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

Reporter Name
  • Update Time : Thursday, November 19, 2026
  • 5 Time View

বার্তা২৪ডেস্ক: আকাশচুম্বী বিদ্যুৎ বিল আর জ্বালানি সংকট থেকে বাঁচতে পাকিস্তানে সাধারণ মানুষ ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে সৌরবিদ্যুতের ব্যবহার অভূতপূর্ব হারে বেড়েছে। রাষ্ট্রীয় পরিকল্পনা ছাড়াই গড়ে ওঠা এই স্বতঃস্ফূর্ত রূপান্তর একদিকে যেমন সাধারণ পরিবার ও কারখানাকে স্বস্তি দিচ্ছে, অন্যদিকে জাতীয় বিদ্যুৎ গ্রিডকে ঠেলে দিচ্ছে বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জে।

গবেষণা প্রতিষ্ঠান রিনিউয়েবলস ফাস্টের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানের মোট বিদ্যুতের মাত্র ১ শতাংশ আসত সৌরশক্তি থেকে, যা ২০২৫ সালের শেষ নাগাদ বেড়ে প্রায় ২৮ শতাংশে পৌঁছেছে। বর্তমানে ৭০ লাখের বেশি পরিবার ব্যক্তিগত সোলার প্যানেল ব্যবহার করছে। পাঞ্জাবের গ্রামীণ বিয়েতেও এখন মোটরসাইকেল বা আসবাবের বদলে সোলার প্যানেল ও এয়ারকুলার অত্যন্ত জনপ্রিয় ও মূল্যবান উপহার হয়ে উঠেছে।

গড় মাসিক আয় প্রায় ৪০ হাজার পাকিস্তানি রুপি হলেও বিদ্যুৎ বিল ১৫ থেকে ১৮ হাজার রুপিতে পৌঁছানোয় মানুষ বিকল্প খুঁজতে বাধ্য হয়। এর মধ্যেই বৈশ্বিক বাজারে, বিশেষ করে চীনের তৈরি সোলার প্যানেলের দাম প্রায় ৯৩ শতাংশ কমে যাওয়ায় তা সাধারণের নাগালে আসে। জ্বালানিমন্ত্রী আওয়াইস আহমেদ লেগারিও স্বীকার করেছেন, চরম অর্থনৈতিক চাপে মানুষ দক্ষতার সঙ্গে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে।

আবাসিকের পাশাপাশি বাণিজ্যিক ও শিল্প খাতেও সোলার নির্ভরতা বাড়ছে। ইসলামাবাদের কোহিনূর টেক্সটাইল মিলস দিনের বেলায় সূর্যের আলোয় সোলার শক্তিতে ভারী যন্ত্রপাতি চালাচ্ছে এবং ভারী ফার্নেস অয়েলচালিত ইঞ্জিনগুলো গুদামে সরিয়ে রেখেছে। নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য অনেক প্রতিষ্ঠান এখন জাতীয় গ্রিডের পাশাপাশি নিজস্ব ব্যাটারি স্টোরেজ বসানোর কাজ শুরু করেছে।

গ্রাহক কমে যাওয়ায় গ্রিড রক্ষণা বেক্ষণের খরচ অবশিষ্ট গ্রাহকদের ওপর চাপছে—যা বিশ্লেষকদের মতে ‘ইউটিলিটি ডেথ স্পাইরাল’ বা সেবা খাতের পতনমুখী ঘূর্ণিপাক। গত দুই বছরে এতে সাধারণ ভোক্তাদের ওপর বছরে অতিরিক্ত ৫০ কোটি ডলারের বেশি আর্থিক চাপ পড়েছে। এ অবস্থায় অতিরিক্ত সৌরবিদ্যুৎ গ্রিডে বিক্রির নীতিমালা পরিবর্তন করেছে সরকার।

এদিকে ২০৩৬ সালের মধ্যে মোট বিদ্যুতের প্রায় ৯০ শতাংশ নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব উৎস থেকে মেটানো এবং আমদানিনির্ভর জ্বালানি ২৬ শতাংশ থেকে ৪ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে পাকিস্তান। দেশীয়ভাবে সোলার ব্যাটারি উৎপাদন ও বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category