1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করছে র‌্যাব-১৪ - Barta24TV.com
ভোর ৫:০৯, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করছে র‌্যাব-১৪

Reporter Name
  • Update Time : রবিবার, মে ২৪, ২০২৬
  • 6 Time View

ময়মনসিংহ প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা ও জনগণের জানমালের নিরাপত্তা এবং পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের হয়রানি প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।

আজ র‌্যাব-১৪ এর পক্ষ থেকে দাপুনিয়া হাটে আয়োজিত এক ব্রিফিংয়ে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে পশুর হাটে মানুষের সমাগম ও অর্থের লেনদেন বাড়ে। এই সুযোগে অপরাধী চক্র সক্রিয় হওয়ার আশঙ্কায় দাপুনিয়া বাজারসহ প্রতিটি গুরুত্বপূর্ণ হাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ব্রিফিংয়ে বলা হয়, হাট ও আশপাশের এলাকায় পোশাকে ও সাদা পোশাকে র‌্যাবের টহল বৃদ্ধি করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ নজরদারি টিম সার্বক্ষণিক কাজ করছে। অজ্ঞান পার্টি ও মলম পার্টির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে।

পশুবাহী ট্রাক বা হাট থেকে চাঁদাবাজি ও নির্ধারিত হাসিলের অতিরিক্ত অর্থ উত্তোলনের অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছে র‌্যাব। একইসাথে হাটের নির্দিষ্ট সীমানার বাইরে পশু কেনাবেচা না করতে ক্রেতা-বিক্রেতাদের অনুরোধ জানানো হয়েছে।

প্রতারণা রোধে হাটে জাল টাকা শনাক্তকরণে মেশিনসহ র‌্যাবের বিশেষ টিম মোতায়েন থাকবে। ক্রেতা-বিক্রেতাদের অপরিচিত কারো দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা এবং বড় অংকের লেনদেনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

র‌্যাব-১৪ জানায়, ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ করতে মাসকান্দা, শম্ভুগঞ্জ, কিশোরগঞ্জের ভৈরবসহ গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথে বিশেষ নজরদারি শুরু হয়েছে। তাদের লক্ষ্য জনভোগান্তি কমানো এবং অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category