1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
জাহানারা আরজু-এর মৃত্যুতে হরিরামপুর প্রেসক্লাবের শোক - Barta24TV.com
বিকাল ৪:২২, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাহানারা আরজু-এর মৃত্যুতে হরিরামপুর প্রেসক্লাবের শোক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
  • 87 Time View

মানিকগঞ্জ প্রতিনিধি:মোঃরাসেল মিয়া-

প্রয়াত উপরাষ্ট্রপতি বিচারপতি এ কে এম নূরুল ইসলাম-এর সহধর্মিণী বিশিষ্ট কবি জাহানারা আরজু (৯৪)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হরিরামপুর প্রেসক্লাব।

সোমবার (২ মার্চ) রাত ১০টায় হরিরামপুর উপজেলার কবি জাহানারা আরজু উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
১৯৩২ সালের ১৭ নভেম্বর মানিকগঞ্জে জন্মগ্রহণকারী এই কবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ এমএ ডিগ্রি অর্জন করেন। ১৯৪৫ সালে ‘দৈনিক আজাদ’ পত্রিকায় তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তাঁর লেখা ‘রাজপথ’ কবিতা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
তিনি একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক ছিলেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category