1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ভারত-পাকিস্তান সংকট নিরসনের চেষ্টা করছে সৌদি আরব - Barta24TV.com
রাত ৮:০৩, রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান সংকট নিরসনের চেষ্টা করছে সৌদি আরব

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
  • 189 Time View

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারত শাসিত কাশ্মীর অঞ্চলে সশস্ত্র হামলার পর নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে সৌদি আরব। শুক্রবার (২৫ এপ্রিল) একজন ঊর্ধ্বতন সৌদি কর্মকর্তা এএফপিকে এ কথা জানিয়েছেন।

গত সপ্তাহে পেহেলগামে হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এর ফলে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ একে অপরের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়।নয়াদিল্লি এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করেছে। অবশ্য পাকিস্তান জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর উভয় দেশের সেনাদের মধ্যে গোলাগুলিও হয়েছে। জাতিসংঘ উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে সৌদি আরব প্রচেষ্টা চালাচ্ছে। দুটি দেশ সৌদি আরবের মিত্র এবং আমরা চাই না পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক।শুক্রবার সৌদি জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ভারতীয় ও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেছেন। আলোচনার সময় তিনি পরিস্থিতির উন্নয়ন এবং উত্তেজনা কমানোর প্রচেষ্টা পর্যালোচনা করেছেন।

১৯৪৭ সালে স্বাধীনতার সময় কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত ছিল। উভয় দেশই সমগ্র ভূখণ্ডের ওপর সার্বভৌমত্ব দাবি করে।মঙ্গলবারের হামলার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরবে সরকারি সফরে ছিলেন। হামলার খবর পেয়ে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে যান।

সৌদি আরব বিভিন্ন ক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা পালন করার চেষ্টা করছে। ফেব্রুয়ারিতে মার্কিন ও রাশিয়ান কর্মকর্তাদের মধ্যে আলোচনার আয়োজন করে দেশটি। রিয়াদ সুদানের যুদ্ধ এবং লেবানন ও সিরিয়ার মধ্যে সীমান্ত বিরোধ নিয়েও আলোচনার আয়োজন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category