1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সিলেটে নাশকতা ও ষড়যন্ত্রের অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার - Barta24TV.com

সিলেটে নাশকতা ও ষড়যন্ত্রের অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

Reporter Name
  • Update Time : Wednesday, November 18, 2026
  • 15 Time View

লাকী আহমেদ,ব্যুরো প্রধানঃ

​সিলেট নগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার (১৮ নভেম্বর) ভোর পর্যন্ত নগরীর মোগলাবাজার, দক্ষিণ সুরমা, জালালাবাদ ও এয়ারপোর্ট থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।

​পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাসগামী সড়কে পেট্রোল ঢেলে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন। এ সময় হাতেনাতে সিলেট মহানগর যুবলীগের ৬নং ওয়ার্ডের সহ-সভাপতি জিল্লুর রহমানকে (৪০) গ্রেফতার করে মোগলাবাজার থানা পুলিশ। তিনি এয়ারপোর্ট থানার বাগান বাগিচা এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

​এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন তেলিবাজার সুনামগঞ্জ বাইপাস এলাকায় জন্মদিন পালনের কথা বলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মী অসৎ উদ্দেশ্যে একত্রিত হন। খবর পেয়ে স্থানীয় জনগণের সহায়তায় দক্ষিণ সুরমা থানা পুলিশ গোয়ালগাঁও এলাকা থেকে মাসুক আহমেদ (২০) নামের একজনকে আটক করে। আটককৃত মাসুক মৌলভীবাজার জেলার দিঘীরপার বাজার এলাকার আশরাফের ছেলে এবং বর্তমানে সিলেট নগরীর শেখঘাট এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

​অপরদিকে, বুধবার রাত পৌনে ১টার দিকে জালালাবাদ থানা পুলিশ আখালিয়া নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ রুহেল মিয়াকে (২৮) গ্রেফতার করে। তিনি ৩৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আখালিয়া যোগীপাড়া সোনালী আবাসিক এলাকার মোঃ নজির মিয়ার ছেলে। গত ২ আগস্ট জালালাবাদ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে আটক করা হয়।

​এছাড়া, বুধবার রাত ২টা ১০ মিনিটের দিকে এয়ারপোর্ট থানা পুলিশ আম্বরখানাস্থ হোটেল পলাশে অভিযান চালিয়ে মোঃ দেলোয়ার হোসেনকে (৩৮) গ্রেফতার করে। তিনি গোয়াইনঘাট উপজেলার তোয়াকোল জাঙ্গাইল এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। দেলোয়ার কেন্দ্রীয় ছাত্রলীগের ২০১৯ সালের কমিটির সাবেক সদস্য এবং সিলেট জেলা যুবলীগের সক্রিয় কর্মী। পুলিশ জানায়, গত ১৭ জুলাই সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহ টিবি গেইট এলাকায় সরকারবিরোধী উস্কানিমূলক স্লোগানসহ ঝটিকা মিছিলের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

​পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হিসেবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া রেকর্ডপত্র যাচাইয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

​

Please Share This Post in Your Social Media

More News Of This Category