1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
হরিরামপুরে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময় - Barta24TV.com

হরিরামপুরে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়

Reporter Name
  • Update Time : Friday, November 13, 2026
  • 10 Time View

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানিকগঞ্জের হরিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম. তৌফিক আজম।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে হরিরামপুর থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাবের সভাপতি মো. জামিল বিশ্বাস, সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ মীর, সহ-দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম অপু উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রেসক্লাবের সদস্য সৌরভ সাহাসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।
মতবিনিময়কালে ওসি জে.ও.এম. তৌফিক আজম বলেন, গণমাধ্যমকর্মীদের প্রধান দায়িত্ব হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা। সমাজের অসংগতি, অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে সংবাদে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা যেন পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের আইনি জটিলতার সম্মুখীন না হন, সে ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।
সভায় সাংবাদিকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং প্রশাসনিক সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category