1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
পাবনার সাঁথিয়ায় ডিবি'র অভিযানে ৪ কেজি গাঁজা ও হেরোইন উদ্ধার সহ আটক-১ - Barta24TV.com

পাবনার সাঁথিয়ায় ডিবি’র অভিযানে ৪ কেজি গাঁজা ও হেরোইন উদ্ধার সহ আটক-১

Reporter Name
  • Update Time : Tuesday, September 8, 2026
  • 18 Time View

মীর শাহাদাৎ, পাবনা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য বিক্রির প্রস্তুতির অভিযোগে মোঃ রতন (১৯) নামে এক যুবককে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আল মামুন (২০)সহ আরও পাঁচজন পালিয়ে যায়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের নলভাঙ্গা ও সিলন্দা বাজারপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করে পাবনা জেলা ডিবি পুলিশ।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলভাঙ্গা গ্রামে সিহাব ফকিরের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে রতনকে আটক করা সম্ভব হয়। এ সময় তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার কাছ থেকে একটি ব্যবহৃত ভিভো ভি২৫ মোবাইল ফোনও জব্দ করা হয়।

অন্যদিকে, পালিয়ে যাওয়া আল মামুনের ফেলে যাওয়া পালসার মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝোলানো একটি ব্যাগ থেকে আরও দুই কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় দুটি মোবাইল ফোন ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করে ডিবি পুলিশ।

পরে আটক রতনের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলন্দা বাজারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পলাতক আসামিদের বসতবাড়ির উঠানে পাটখড়ির আঁটির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে আরও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের অভিযানে সবমিলিয়ে চার কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।আটক রতন সাঁথিয়া উপজেলার নাড়িয়াগোদাই ইউনিয়নের পাইকসা গ্রামের জুলহাকের ছেলে।

এ ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাঁথিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category