1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর - Barta24TV.com

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 7 Time View

মোঃ রাসেল রানা,জামালপুর জেলাঃ

জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলস্টেশন থেকে চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা দুই শিশুকে উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে নরুন্দি তদন্ত কেন্দ্র পুলিশ।

জানা যায়, জামালপুর কমিউটার ট্রেনে করে দুই শিশু নরুন্দি রেলস্টেশনে আসে। এরপর তারা সারাদিন রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করতে থাকে। সন্ধ্যার দিকে বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে আসে। পরে নরুন্দি বাগানবাড়ী এলাকার মোঃ এমদাদুল হক বিষয়টি সাংবাদিক মোঃ রাসেল রানাকে ফোনে অবগত করেন।

খবর পেয়ে সাংবাদিক মোঃ রাসেল রানা দ্রুত নরুন্দি রেলস্টেশনে গিয়ে শিশু দুটির সঙ্গে কথা বলেন। পরে তাদের নিয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রে যান এবং বিষয়টি তদন্ত কেন্দ্রের এসআই মোঃ রুহুল আমিনকে জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু দুটি নিজেদের নাম-পরিচয় সম্পর্কে ভুল তথ্য দেয়। পরে তাদের পরনের ময়লা ও অপরিচ্ছন্ন কাপড় দেখে মানবিক দিক বিবেচনায় তাদের গোসলের ব্যবস্থা করা হয়। এরপর সাংবাদিক মোঃ রাসেল রানা ও ইতালি প্রবাসী মোঃ এমদাদুল হকের সহযোগিতায় শিশু দুটির জন্য নতুন পোশাক ও জুতার ব্যবস্থা করা হয়।

একপর্যায়ে শিশু দুটি তাদের প্রকৃত পরিচয় প্রকাশ করে। তারা হলো— মোঃ সেলিম (১৩), পিতা জাফর আলম, মাতা নুর বেগম এবং মোঃ আয়াজ (১১), পিতা শাহ আলম, মাতা নুর বেগম। তারা চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্প থেকে চলে এসেছে বলে জানায়।

পরে নরুন্দি তদন্ত কেন্দ্রের এসআই মোঃ রুহুল আমিন শিশু দুটির দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের মা-বাবার সঙ্গে যোগাযোগ করেন এবং পরিচয় নিশ্চিত করেন। আজ সেলিমের মা ও আয়াজের বাবা নরুন্দি তদন্ত কেন্দ্রে এসে তাদের সন্তানদের ফিরে পান।

পরবর্তীতে আইনগত সকল কার্যক্রম সম্পন্ন করে নরুন্দি তদন্ত কেন্দ্রের এসআই মোঃ রুহুল আমিন শিশু দুটিকে তাদের পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

স্থানীয়দের সচেতনতা, সাংবাদিকের তাৎক্ষণিক উদ্যোগ এবং পুলিশের মানবিক ও দায়িত্বশীল ভূমিকায় হারিয়ে যাওয়া দুই শিশু নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরে যেতে পেরেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category