1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার - Barta24TV.com

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

Reporter Name
  • Update Time : Monday, July 13, 2026
  • 17 Time View

নিজস্ব প্রতিনিধিঃ

“ব্যবসা নয়; সংগঠন, নেতা নয়-সহযোদ্ধা” এই স্লোগানকে সামনে রেখে সাংবাদিকদের অধিকার রক্ষা, নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর সিলেটের গোয়াইনঘাট উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২০২৬-২০২৭ মেয়াদের এই নতুন কমিটিতে দৈনিক টেলিগ্রাফ এর জেলা প্রতিনিধি নূরুল হুদা খসরুকে সভাপতি এবং দৈনিক অভিযোগ বার্তা-এর বিশেষ প্রতিনিধি কালাম সিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

​গত ১০ জুলাই ২০২৬ তারিখে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের পক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা এবং মহাসচিব মোঃ ছগীর আহমেদ এই কমিটির অনুমোদন প্রদান করেন। নবগঠিত এই কমিটি সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহমেদ-এর তত্ত্বাবধানে কমিটি গঠিত হয়েছে।

​অনুমোদিত কমিটিতে স্থান পাওয়া অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:​প্রধান উপদেষ্টা: নাজিম খান ​উপদেষ্টা: দৈনিক অভিযোগ বার্তা,​সহ-সভাপতি: কামাল আহমেদ (বিশেষ প্রতিনিধি, দৈনিক সিলেটের সংবাদ),​যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ হালিম (উপজেলা প্রতিনিধি, দৈনিক বিজয়ের কণ্ঠ),​সাংগঠনিক সম্পাদক: নূরুল আমিন (উপজেলা প্রতিনিধি, বার্তা২৪টিভি),​দপ্তর সম্পাদক: সোহেল আহমেদ (ভ্রাম্যমাণ প্রতিনিধি, বার্তা২৪টিভি) ,​নির্ধাহী সদস্য: মোঃ হান্নান (দৈনিক অপরাধ চক্র),​নির্ধাহী সদস্য: মোঃ জসিমউদ্দীন (ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক অভিযোগ বার্তা),​নির্ধাহী সদস্য: সোমবার ওয়েল খান (দৈনিক জনমত)

​কমিটি অনুমোদনকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবগঠিত কমিটির সকল সদস্য সিলেটে মফস্বল সাংবাদিকদের ঐক্য বজায় রাখতে এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রাখবেন। নতুন কমিটিকে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক সমাজ আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category