1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মানিকগঞ্জে মাদক নিয়ে ফেইসবুকে পোষ্ট করতে সাংবাদিকের বাড়িতে হামলা করায় বিএমএসএস এর তীব্র নিন্দা ও প্রতিবাদ - Barta24TV.com
রাত ১০:৩৪, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে মাদক নিয়ে ফেইসবুকে পোষ্ট করতে সাংবাদিকের বাড়িতে হামলা করায় বিএমএসএস এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
  • 24 Time View

।হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জের শিবালয়ে একটি কবরস্থানে মাদকের জমজমাট হাটের চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় কালের কণ্ঠের মানিকগঞ্জের আঞ্চলিক প্রতিনিধি মারুফ হোসেনের বাড়ি হামলা হয়েছে।

গত ২৭ শে এপ্রিল (সোমবার) মধ্যে রাতে  উপজেলার তেওতা ইউনিয়নের ষাইট ঘর তেওতা ওই সাংবাদিকের নিজ  বাড়িতে হামলা করে এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়িক আলামিন হোসেন।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান- বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) হরিরামপুর উপজেলা শাখা।

বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী বলেন, একজন গণমাধ্যম কর্মীর বাসভবনে এমন নেক্কারজনক ঘটনা কোনভাবে ই কাম্য নহে।এতে স্বাধীন সাংবাদিকতা, মত প্রকাশের স্বাধীনতা ও গনতান্ত্রিক মূলবোধের উপর সরাসরি আঘাত হানে।

তিনি আরো বলেন, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো সহ অবিলম্বে অতিদ্রুত জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোরদার দাবি জানাচ্ছি।সূত্রে জানা গেছে, ইতিপূর্বে ইয়াবা ব্যবসায়িক আল আমিন মাদকসহ একাধিক বার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলো।

স্থানীয় সূত্রে আরো জানা যায়,দীর্ঘ দিন ধরে উপজেলার তেওতা ইউনিয়নের ষাইট ঘর তেওতা সম্মিলিত কবরস্থানে আল আমিন সন্ধার পর বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। এলাকার  উঠতি বয়সের ছেলেদের বিশেষ করে স্কুল- কলেজের শিক্ষার্থীদের  টার্গেট করে  ইয়াবা ও গাঁজা কৌশলে তাদের কাছে বিক্রি করে সে।  স্থানীয়রা আল আমিনের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। বিষয়টি নিয়ে সোমবার দুপুরে কালের কণ্ঠের সাাংবাদিক কারো নাম উল্লেখ্য না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদকের ভয়াবহতা নিয়ে উঠতি বয়সের ছেলেদের ক্ষতির  কথা তুলে ধরেন। তাৎক্ষণিক ওই মাদক ব্যবসায়িক পোস্টের কমেন্টসে আজেবাজে মন্তব্য করতে থাকে এদিকে নেটিজনরা মরণঘাতক ইয়াবার বিরুদ্ধে লেখার মাধ্যমে  সোচ্চার হয়ে উঠে। পরে রাত একটার দিকে ছোট দুই ছেলেসহ পরিবার নিয়ে ঘুমিয়েছিলো সাংবাদিক । আকস্মিক ভাবে বাসার টিনের গেটে রড দিয়ে ভংচুরের শব্দ পান তিনি। এসময় দ্রুত উঠে দেখে আল আমিন পালিয়ে যাচ্ছে।পরে গেটের কাছেই একটি দোকানের সিসি ক্যামেরায় তার খালি গায়ে রড নিয়ে আসার ভিডিও দেখা যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে গভীর উদ্বেগ ও বিভিন্ন সাংবাদিক সংগঠন কঠিন হুশিয়ার বার্তা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category