1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
হিরো আলমকে নিয়ে উজ্জ্বলের সিনেমা, প্রদর্শনের অযোগ্য - Barta24TV.com
রাত ১:২৩, রবিবার, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

হিরো আলমকে নিয়ে উজ্জ্বলের সিনেমা, প্রদর্শনের অযোগ্য

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
  • 64 Time View

বিনোদন ডেস্কঃ

বগুড়ার আলোচিত ডিশ ব্যবসায়ী আশরাফুল আলম ওরফে হিরো আলম ও চলচ্চিত্র অভিনেত্রী মুনমুনকে জুটি করে সত্তর দশকের বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল নির্মাণ করেছেন সিনেমা ‘বউ জামাইয়ের লড়াই’।

তার উজ্জ্বল ফিল্মসের ব্যানারে পরিচালক বাবুল রেজা নির্মিত ‘বউ জামাইয়ের লড়াই’ চলচ্চিত্রের সম্প্রতি অনাপত্তি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। পরিচালক (উৎপাদন) কামাল মোহাম্মদ রাশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটি ছাড়পত্র দেয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উজ্জ্বল ফিল্মসের ব্যানারে নির্মিত আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল প্রযোজিত ও বাবুল রেজা পরিচালিত ‘বউ জামাইয়ের লড়াই’ চলচ্চিত্রটি বিএফডিসিতে তালিকাভুক্ত নয়৷ চলচ্চিত্রটির খাতে বিএফডিসির কোন পাওনা না থাকায় অনাপত্তি প্রদান করা হলো।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, গতকাল আমরা সিনেমাটি দেখেছি। চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাঁচাতে এই মুহূর্তে ভালো সিনেমা দরকার। কিন্তু এ সময়ে এই ধরনের সিনেমা প্রদর্শনের উপযোগী নয়। যে কারণে সার্টিফিকেশন বোর্ড সিনেমাটি বাতিল করেছে। প্রযোজক আবার আবেদন করলে পুনরায় বিবেচনা করা হবে।

২০২১ সালের ২০ নভেম্বর সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয়েছিল। সে সময় প্রযোজক হিসেবে হিরো আলমের নাম থাকলেও সম্প্রতি প্রযোজকের খাতায় দেখা যায় মেগাস্টার নায়ক উজ্জ্বলের। হিরো আলম বর্তমানে কারাগারে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমাতে হিরো আলম ও মুনমুন ছাড়া আরো অভিনয় করেছেন গাঙ্গুয়া, নুসরাত, জারা জেরিন প্রমুখ।

বলা দরকার, আসন্ন চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়তে বিতর্কিত অভিনয়শিল্পী হিরো আলমের সিনেমা দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখাতে চেয়েছিলেন মেগাস্টার খ্যাত উজ্জ্বল। দীর্ঘদিন থমকে থাকার পর আগামী ৪ এপ্রিল প্রযোজক সমিতির নির্বাচনের তারিখ নির্ধারিত হলেও সম্প্রতি আবারও অনির্দিষ্টকালের জন্য ফের স্থগিত হয়েছে। দীর্ঘদিন থেকেই এই সমিতি নানা বাধাবিপত্তি ও আইনি জটিলতার কারণে নেতৃত্বশূন্য রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category