1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
যুব ঐক্য পরিষদ ঝিনাইগাতী শাখার ত্রি-বার্ষিক সম্মেলন - Barta24TV.com

যুব ঐক্য পরিষদ ঝিনাইগাতী শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

Reporter Name
  • Update Time : Saturday, June 11, 2022
  • 490 Time View

মোঃ জুলহাস উদ্দিন হিরো, বিশেষ প্রতিনিধি,শেরপুর।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে রাধা-গোবিন্দ মন্দিরে যুব ঐক্য পরিষদ ঝিনাইগাতী শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। ১০ জুন শুক্রবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ঝিনাইগাতী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রমোদ চন্দ্র রায় ও অজয় হরিজনের উপস্থাপনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি সুজন চন্দ্র দে এর সভাপতিত্বে উক্ত সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ যুব ঐক্য পরিষদর, শেরপুর জেলা শাখার সভাপতি শান্ত রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শেরপুর জেলা শাখার সভাপতি দেবাশীষ ভট্রাচার্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মলয় চাকী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ বর্মন।

উক্ত সম্মেলনে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় আগামী ৩ বছরের জন্য সুজন চন্দ্র দে কে সভাপতি এবং শ্রী অজয় হরিজনকে সাধারণ সম্পাদক পদে নাম ঘোষনা করা হয়। এবং আগামী ৩দিনের মধ্যে ৭১ সদস্য অবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে জেলা কমিটি কর্তৃক অনুমোদন নিতে আহবান করেন জেলা কমিটি। উক্ত সম্মেলনে উপজেলার যুব ঐক্য পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সর্বস্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category