1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ভোটের মাঠে মানিকগঞ্জে সর্বোচ্চ সতর্কতা : ৬৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত - Barta24TV.com
সকাল ৬:৪১, রবিবার, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের মাঠে মানিকগঞ্জে সর্বোচ্চ সতর্কতা : ৬৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
  • 51 Time View

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জ জেলায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি। জেলার তিনটি সংসদীয় আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠে থাকছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জে মোট ৫১৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৬৭টি ভোটকেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।

নির্বাচনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি জেলার ২২৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ব্যবহার করা হবে বডি অন ক্যামেরা, যাতে ভোটগ্রহণ চলাকালীন প্রতিটি কার্যক্রম ভিডিওতে সংরক্ষিত থাকে।

এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান,ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিমান বাহিনী, আনসার, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যসহ মোট ৯ হাজার ৬০০ জন মোতায়েন থাকবে। এর মধ্যে প্রায় ৩ হাজার সদস্য পুলিশ বাহিনীর।

তিনি আরও জানান, জেলাজুড়ে সার্বক্ষণিক তৎপর থাকবে ৫৮টি মোবাইল টিম ও ১৫টি স্ট্রাইকিং ফোর্স। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে এসব টিম প্রস্তুত থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে—ভোটাররা যেন নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category