


হরিরামপুর ( মানিকগঞ্জ) প্রতিনিধি।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের শ্রদ্ধাঞ্জলি-পুষ্প অর্পণ এবং কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
২৬ শে মার্চ বৃহস্পতিবার ভোরের প্রত্যুষে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫.৫৪ মিনিটে সকল শহীদদের স্মরণে প্রথমে গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্প অর্পণ করা হয়। পরবর্তীতে বেলা ৯ টায় পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর আক্তার এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুল ইসলাম এর সঞ্চালনা উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিজা বিসরাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করীম ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান৷ উপজেলা প্রকৌশলী কর্মকর্তা- মোঃ শাহিনুজ্জামান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহুরুল ইসলাম,হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন,হরিরামপুর ফায়ার ও সিভিল ডিফেন্স অফিসার মোঃ শফিকুল ইসলাম,জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুল হক প্রমূখ।
এছাড়াও উপজেলার সকল দপ্তর সহ প্রাথমিক- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়।
সর্বশেষ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির মঙ্গলে দোয়া এবং মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।