1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
পত্নীতলায় আদিবাসিদের নিয়ে মেডিকেল ক্যাম্প - Barta24TV.com
ভোর ৫:১৩, বুধবার, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পত্নীতলায় আদিবাসিদের নিয়ে মেডিকেল ক্যাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ৩, ২০২৬
  • 115 Time View

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় আদিবাসী সম্প্রদায়ের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি ২০২৬ উপজেলার দিবর ইউনিয়নের চানপুকুর মিশন এলাকায় এ ক্যাম্প পরিচালিত হয়। শেখপাড়া ও উত্তর কাজীপাড়া গ্রাম উন্নয়ন দল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় পত্নীতলা যৌথভাবে এ কর্মসূচি পরিচালনা করে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়ান উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিনে আজকে দিবর ইউনিয়নের শেখ পাড়ায় এই কর্মসূচি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হয়। চাঁনপুকুর মিশন এলাকার সুশীলা হেমব্রম এসেছিলেন মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে। মেডিকেল ক্যাম্পে উপস্থিত হলে তিনার নাম্বার ২৯ নির্ধারণ করা হয়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হিমোগ্লোবিন পরিমাপ করে তার হাতে একটি রিপোর্ট প্রদান করা হয়।

৭২ বছর বয়সী এই নারী স্বাস্থ্য সেবা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করে বলেন “আমাদের বাড়ির পাশেই স্বাস্থ্য সেবার যে ক্যাম্প বসেছে সেখানে আমি আমার সকল রিপোর্ট করাতে পারলাম, এখানে উপস্থিত সকলে অত্যন্ত আন্তরিক এবং কোন টাকা পয়সা ছাড়াই সেবা দিয়েছে। আমার শারীরিক দুর্বলতা ছিল যার কারণে মাথা ঝিমঝিম করে থাকতো। ডাক্তার সাহেব আমার সব রিপোর্ট দেখে উচ্চ রক্তচাপ আছে বলে জানিয়েছেন। ফলে আমি এখন চিকিৎসাপত্র অনুযায়ী সামনের দিনগুলোতে সাবধানে চলতে পারব। আদিবাসী নারী হিসেবে আজকে এই সেবা পেয়ে আমি খুব সম্মানিত বোধ করছি। আমাদের গ্রামের দল এই কর্মসূচি পালন করায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ”

সুশীলা হেমরম এর মত ১২২ জন নারী এবং পুরুষ এসেছিলেন আজকের মেডিকেল ক্যাম্পে। ডাক্তারের পরামর্শ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। শেখ পাড়া গ্রাম উন্নয়ন দলের সভাপতি ইদ্রিস আলী সন্তোষ প্রকাশ করে বলেন “আমাদের গ্রামের আদিবাসীদের স্বাস্থ্য সেবা নিয়ে আমরা সব সময় চিন্তায় থেকেছি। আমরা মনে করেছিলাম তাদের হয়তো দুরারোগ্য অনেক ধরনের অসুখ থাকতে পারে। আজকের মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো যে প্রাকৃতিক খাবার-দাবার খাওয়া বা জীবনচরণের জন্য আদিবাসীরা নিরাপদে রয়েছেন। আজকের মেডিকেল ক্যাম্প থেকে আমাদের এই শিক্ষণীয় প্রচারের উদ্যোগ নিতে হবে।”

উল্লেখ্য দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের অনুপ্রেরণায় পত্নীতলা উপজেলায় ১১০ টি গ্রাম উন্নয়ন দল এবং মা’দের ক্লাব রয়েছে। এখানে প্রতি মাসেই নিয়মিত স্বাস্থ্য সেবা নিয়ে আলাপ আলোচনা এবং প্রশিক্ষণ দ্রুত অর্জিত হবে বলে আয়োজকরা মনে করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category