1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
দেশে প্রথমবার ডিজিটাল চাইল্ড এলার্ট সিস্টেম চালুর উদ্যোগ নেতৃত্ব জাহিদ আহামেদ  - Barta24TV.com
ভোর ৫:১২, বুধবার, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে প্রথমবার ডিজিটাল চাইল্ড এলার্ট সিস্টেম চালুর উদ্যোগ নেতৃত্ব জাহিদ আহামেদ 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
  • 232 Time View

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশে প্রথমবারের মতো “প্রথমবার ডিজিটাল মিসিং চাইল্ড এলার্ট সিস্টেম (ডিএমসিএ) চালুর উদ্যোগ জাহিদ আহামেদের নেতৃত্বে চালুর উদ্যোগ নিয়ে  তাঁর প্রতিষ্ঠিত আইসেইফ বিডি এমন একটি জাতীয় নিরাপত্তা নেটওয়ার্ক তৈরি করছে, যেখানে দেশের বহুল ব্যবহৃত অ্যাপগুলোর মাধ্যমে হারিয়ে যাওয়া শিশুর তথ্য কয়েক সেকেন্ডেই মানুষের কাছে পৌঁছে যাবে। বর্তমানে শিশু হারানোর ঘটনা বাড়লেও দ্রুত জাতীয় পর্যায়ে সতর্কবার্তা পাঠানোর মতো Amber Alert বা Cell Broadcast সিস্টেম এখনও চালু হয়নি। এই বাস্তব সংকট দূর করতে জাহিদ আহামেদ এমন একটি ডিজিটাল সমাধানের প্রস্তাব দিয়েছেন, যা নতুন কোনো অ্যাপ ইনস্টল না করেই কোটি মানুষের ফোনে জরুরি মিসিং চাইল্ড এলার্ট পাঠাতে সক্ষম।

আইসেইফ-বিডি-এর পরিকল্পনা অনুযায়ী bKash, Nagad, GP App, Banglalink App, BDApps, 10 Minute Schoolসহ দেশের উচ্চ-ব্যবহারকারী অ্যাপগুলো এই নেটওয়ার্কের অংশ হবে। পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলেই আইসেইফ-বিডি এর “Verified Alert Panel” থেকে API-এর মাধ্যমে এসব অ্যাপে Push Notification পাঠানো হবে। এদিকে Sylhet Division-এ ৬০ দিনের একটি পাইলট পরিচালনার প্রস্তুতি চলছে। Sylhet Police-এর সহযোগিতায় প্রথম পর্যায়ে ২–৩টি বড় কোম্পানিতে মিসিং চাইল্ড এলার্ট ফিচার ইন্টিগ্রেট করা হবে এবং ৫–১০টি টেস্ট নোটিফিকেশন চালানো হবে।

জাহিদ আহামেদজানিয়েছেন,“আমাদের লক্ষ্য স্পষ্ট—২০২৬ সালের মধ্যেই বাংলাদেশজুড়ে মিসিং চাইল্ড এলার্ট সিস্টেম চালু করা। একটি শিশুও হারিয়ে গেলে যেন সঙ্গে সঙ্গে সবাই সতর্ক হতে পারে।”এই উদ্যোগটি দ্রুত বাস্তবায়নযোগ্য, কম খরচে কার্যকর এবং দেশের ডিজিটাল নিরাপত্তা। কাঠামোকে আরও শক্তিশালী করবে। ভবিষ্যতে এটি Cell Broadcast প্রযুক্তি চালুর ভিত্তি তৈরি করবে বলেও তারা মনে করছেন।

আইসেইফ-বওডি -এর এই উদ্যোগ সফল হলে শিশু উদ্ধার হারের উন্নতি এবং জনসচেতনতার বিস্তারে নতুন দিগন্ত খুলে যাবে—এমনটাই আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category