1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ২ দিন - Barta24TV.com
ভোর ৫:০২, শুক্রবার, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ২ দিন

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
  • 28 Time View

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দুইদিন বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল বন্ধ থাকবে ভোটের দিন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) আখাউড়া স্থলবন্দর সি এন্ড এফ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি নেছার উদ্দিন ভূইয়া তিনি জানান, ১৩ ফেব্রুয়ারী সাপ্তাহিক ছুটি। আর সংসদ নির্বাচন উপলক্ষে ১২ ফেব্রুয়ারী বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। শনিবার (১৪ ফেব্রুয়ারী) থেকে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম আবার চালু হবে।

আখাউড়া স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন জানান, নির্বাচন উপলক্ষে সরকারের নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার শুল্ক স্টেশনসহ বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সাত্তার জানান, নির্বাচনের জন্য ইমিগ্রেশন বন্ধ থাকবে শুধুমাত্র ভোটের দিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত। এছাড়া, অন্যান্য দিনে পূর্বের মতই পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category