1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাবের হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী আটক - Barta24TV.com
দুপুর ১২:০৩, বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাবের হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬
  • 104 Time View

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাবেরের ওপর হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার ১ নং আসামি কুখ্যাত সন্ত্রাস ও কালোবাজারে ভূট্টুকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।

আজ বিকেলে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়ার একটি বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার ছিল।

উল্লেখ্য, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাবেরের ওপর নৃশংস হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার ও সংগঠনের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

র‍্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

স্থানীয় সচেতন মহল এই গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে দ্রুত মামলার বিচার কার্যক্রম সম্পন্নের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category