1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি আবু বকর সিদ্দিককে মনোনয়ন দেওয়ার আহ্বান - Barta24TV.com
রাত ১১:৪৫, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি আবু বকর সিদ্দিককে মনোনয়ন দেওয়ার আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১০, ২০২৫
  • 293 Time View

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে সম্ভাব্য মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের মনোনয়ন পরিবর্তনের দাবিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন। নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দাবি জানিয়েছেন—এ আসনে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও ত্যাগী নেতা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবু বকর সিদ্দিককে মনোনয়ন দিতে হবে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে অধ্যাপক নজরুল ইসলামকে মনোনীত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যিনি দীর্ঘদিন স্থানীয় রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে। এতে দলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

বক্তারা বলেন, আবু বকর সিদ্দিক একজন পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা। দলীয় সংকটকালসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি রাজশাহী-৫ এলাকায় সক্রিয় ছিলেন। বহু মামলার চাপ সহ্য করেও তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। এ কারণে তৃণমূলের বিশাল একটি অংশ তার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

নেতারা আরও বলেন, রাজশাহী-৫ আসনটি একটি কৌশলগত ও প্রতিযোগিতাপূর্ণ এলাকা। এখানে দলের বিজয় নিশ্চিত করতে হলে তৃণমূলের গ্রহণযোগ্য ও মাঠসেনাদের নেতৃত্বে থাকা নেতাকে মনোনয়ন দেওয়া জরুরি। সেক্ষেত্রে আবু বকর সিদ্দিকের বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান—অধ্যাপক নজরুল ইসলামের মনোনয়ন বাতিল করে আবু বকর সিদ্দিককে রাজশাহী-৫ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category