


মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:
মো: আতাউর রহমান : উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মেলান্দহ পৌর যুবদল। এ উপলক্ষে জামালপুরের মেলান্দহে এক বর্ণাঢ্য র্যালি ও দিক-নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মেলান্দহ পৌর যুবদলের আহবায়ক মোঃ মোবারক হোসেন মোবারকের নেতৃত্বে র্যালিটি মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি মেলান্দহ উপজেলা দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি জনাব মোস্তাফিজুর রহমান বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মনজুরুল কবির মঞ্জুর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেলান্দহ পৌর যুবদলের আহবায়ক মোঃ মোবারক হোসেন মোবারক এবং পৌর যুবদলের যুগ্ম আহবায়কবৃন্দ—মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আইয়ুব আলী, মোঃ রাশেদুজ্জামান জুয়েল, মোঃ রাসেল চৌধুরী, মোঃ জাহাঙ্গীর আলম, সৈয়দ লাভলুর রহমান, কামরুল ইসলাম বাবু ও শাহিন মিয়া সহ যুবদল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা দলের গতিশীলতা বৃদ্ধি ও আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।