1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে - Barta24TV.com
বিকাল ৫:৫১, শনিবার, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
  • 33 Time View

মো:নিশাদুল ইসলাম (নিশাদ),ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৮০৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে পুরুষ ও নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সকালে ব্রাহ্মনবাড়িয়া-৩ সদর আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি অর্থ নৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বি এন পির সভাপতি ইইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল পুনিযাউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোট দেন।

জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ ১৩ লাখ ৬৬ হাজার ৩৭৩ জন, নারী ১২ লাখ ৪১ হাজার ৬৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন। ৮০৫টি কেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচনকে ঘিরে পুলিশ, আনসার, র‍্যাব, সেনাবাহিনী ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category