1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী - Barta24TV.com

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 23 Time View

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

​মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ ও প্রগতিশীল ব্যক্তিত্ব অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলীর জনপ্রিয়তা এখন তুঙ্গে। সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ব্যাপক সাড়া পাওয়ায় স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি।

​স্থানীয় মানুষের সুখে-দুঃখে নিয়মিত পাশে থাকা, বানিয়াজুরী ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং এলাকার মানুষের আইনি সহায়তায় সবসময় এগিয়ে আসায় তিনি সব মহলে বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তরুণ সমাজ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ ভোটারদের মাঝেও তার সততা, মৃদুভাষী স্বভাব ও জন সেবামূলক মানসিকতা দারুণ প্রশংসিত হচ্ছে।

​বিগত দিনে ইউনিয়ন এলাকায় বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, তাদের খোঁজখবর নেওয়া এবং দলীয় কর্মসূচি পালনে তার সক্রিয় ভূমিকা ছিল প্রশংসনীয়। যার ফলে তৃণমূল পর্যায়ের দলীয় নেতাকর্মীদের মাঝেও তার প্রতি একধরনের জোরালো আস্থা তৈরি হয়েছে।

​ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বানিয়াজুরীকে একটি আধুনিক, মাদকমুক্ত এবং জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সচেতন নাগরিক ও যুবসমাজ অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলীর পক্ষেই অবস্থান নিয়েছে। নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, রাস্তাঘাটের উন্নয়ন এবং স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে তিনি ইতিমধ্যে ভোটারদের মনে শক্ত স্থান করে নিয়েছেন।

​স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটারদের এই স্বতঃস্ফূর্ত সমর্থন এবং ধারাবাহিক গণজোয়ার বজায় থাকলে আসন্ন বানিয়াজুরী ইউপি নির্বাচনে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী বিজয়ের দৌড়ে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category