1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঠাকুরগাঁওয়ে ১৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার -১ - Barta24TV.com
রাত ২:৩৩, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ১৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার -১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১২, ২০২২
  • 368 Time View

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জহিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ১৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ । উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চাপাতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জহিরুল ইসলাম উপজেলার চাপাতি গ্রামের শামসুদ্দিনের ছেলে। এদিন আনুমানিক দুপুর ০২ টার দিকে জহিরুল দুটি বস্তার মধ্যে ১৬০ বোতল ফেনসিডিল নিয়ে চাপাতি এলাকা থেকে টাঙ্গন ব্যারেজের দিকে যাচ্ছিল। এ সময় সে টাঙ্গন ব্যারেজ এলাকায় পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই স্থান থেকে তাকে আটক করে। রুহিয়া থানার ওসি (তদন্ত) সহিদুর ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ জহিরুল ইসলামকে আটক করেছে। এ ঘটনায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা জেলা হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category