1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী সোহাগী ও স্বপ্না রানীকে গণসংবর্ধনা ! - Barta24TV.com
ভোর ৫:১৩, বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী সোহাগী ও স্বপ্না রানীকে গণসংবর্ধনা !

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১, ২০২২
  • 532 Time View

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ;
সাফ জয়ী ঠাকুরগাঁও জেলায় কৃতী খেলোয়াড় সোহাগী কিসকু ও স্বপ্না রানীকে ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়।১ অক্টোবর শনিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ক্লাবের পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সাফজয়ী কৃতী খেলোয়াড় সোহাগী কিসকু, স্বপ্না রানী প্রমুখ। অনুষ্ঠানে ঐ ২ খেলোয়াড়কে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জাকির হোসেন ইমন। এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসন, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা, ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় খেলোয়াড়দেরকে। এর আগে পৌর শহরের রোড বালিয়াডাঙ্গী মোড় থেকে তাদের অভ্যর্থনা জানিয়ে গাড়িতে চড়িয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category