


ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নর্থইস্ট মেডিকেল কলেজ ছাত্রদল ও উছমানপুর ইউনিয়ন (৩নং ওয়ার্ড) ছাত্রদলের যৌথ উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলার রাউৎখাই হিফজুল কুরআন ইসলামি ক্যাডেট দাখিল মাদ্রাসার হলরুমে পাঁচ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এসময় আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা: নাজমুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন, ড্যাবের সাধারণ সম্পাদক ডা: আবু সাকিব মো. আব্দুল্লাহ, প্রচার সম্পাদক ডা: ছাউদ আল হোসেন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা: সৈয়দ হাফিজুর রহমান, সদস্য আফতাব উদ্দিন চৌধুরী।
বক্তারা বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক দল নয়,এটি একটি জনকল্যাণমুখী সংগঠন। জনসেবামূলক কাজের মাধ্যমেই তারা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
তারা আরও বলেন, ভবিষ্যতেও ফ্রি ব্লাড ক্যাম্প, মেডিকেল সেবা ও মানবিক কার্যক্রম অব্যাহত যেন অব্যাহত রাখেন।
ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন জনসেবামূলক কার্যক্রম তরুণদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়ায়।
অনুষ্ঠানে উছমানপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খালিছ আহমদের সভাপতিত্বে, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ, এবং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল তানিমের যৌথ পরিচালনায়, উপস্থিত ছিলেন, উছমানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন,উপজেলা যুবদলের আহবায়ক আবুল কালাম, আকিক চৌধুরী, ইউপি সদস্য জিয়াউল হক, সিলেট মহানগর কৃষক দলের সহ অর্থ সম্পাদক আব্দুল আজিজ, বিএনপি নেতা লাল মিয়া,আবুল মিয়া, নেফুর মিয়া, যুবদল নেতা জাবেদ আহমদ,স্বেচ্ছাসেবক দল নেতা রুহেল আহমদ, কৃষকদল নেতা ইউসুফ আলী, আব্দুল খালিক, মাখন মিয়া, জালাল উদ্দীন,নর্থইষ্ট মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিফ, দপ্তর সম্পাদক মাহদিন, প্রচার সম্পাদক অর্পণ,সদস্য আকাশ,ছামি,তানজিম,লিমন,নুরুজ্জামান, রাব্বি,মেহেদী, শরীফ, আবির, নিহাল, ইয়ামিন, উছমানপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বশর মিয়া, সাধারণ সম্পাদক জাহেদ খাঁন আলিফ, ওয়ার্ড ছাত্রদল নেতা ফয়েজ আহমদ,আপন,নাজমুল ইসলাম, রেদোয়ানসহ অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও মেডিকেল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।