1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ওষুধ ভেবে বিষ পানে করে বৃদ্ধের আত্মহত্যা - Barta24TV.com
দুপুর ১২:৪২, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওষুধ ভেবে বিষ পানে করে বৃদ্ধের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩
  • 435 Time View

 মো‌‌ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভুলক্রমে বিষের বোতল ওষুধের ভেবে পান করে অসুস্থ্য হয়ে বৃদ্ধ রুহুল আমিন (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে ভুলক্রমে বিষের বোতল ওষুধের ভেবে পান করে অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রুহুল আমিন বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের সুভানপাড়া গ্রামের মরহুম আসারু মোহাম্মদের ছেলে। বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আরএমও ডাক্তার মিঠুন দেবনাথ জানান, এ ঘটনায় থানা পুলিশকে সংবাদ দেয়া হয়। স্থানীয় থানা পুলিশ হাসপাতালে এসে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর লাশ থানায় নিয়ে যায়। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, লাশের ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি

Please Share This Post in Your Social Media

More News Of This Category