1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
রাণীশংকৈল বরযাত্রীসহ মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৫ - Barta24TV.com
সন্ধ্যা ৭:১০, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈল বরযাত্রীসহ মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৬, ২০২২
  • 826 Time View

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ;

ঠাকুরগাঁওয়ে বিয়ে-বাড়িতে যাওয়ার পথে বরযাত্রীসহ একটি মাইক্রোবাস রাস্তা থেকে খাদে পড়ে যায়। এতে চিকিৎসাধীন অবস্থায় শামীমা আক্তার (৫০) নামে এক নারী মারা গেছেন। এ ঘটনায় আহত অবস্থায় আরও পাঁচজন চিকিৎসাধীন আছেন৷
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরের দিকে জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারার রামপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে৷
নিহত শামীমা আক্তার চন্দ্র ধামরাই ঢাকার বাসিন্দা। আহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল। মাইক্রোবাসটি বিয়ে বাড়ির উদ্দেশ্যে ঢাকা থেকে হরিপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। উপজেলার বলিদ্বারার রামপুর ব্রিজটি পার হওয়ার পর রাস্তায় গরু ও ছাগলের থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা কয়েকজন আহত হয়৷ পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে একজন নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকিদের চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category