1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
পত্নীতলায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - Barta24TV.com
সকাল ৮:৪৯, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পত্নীতলায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৮, ২০২৬
  • 32 Time View

মোকছেদুল ইসলাম,নওগাঁঃ

৮ মার্চ ২০২৬ নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, দি হাঙ্গার প্রজেক্ট, কারিতাস, ব্র্যাক এবং আলোহা সোশ্যাল সার্ভিসেস যৌথভাবে নানা কর্মসূচি গ্রহণ করে।

রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নারী সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেব, সিনিয়র মৎস্য কর্মকর্তা রুজিনা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, জাতীয়তাবাদী মহিলা দল পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মরিয়ম বেগম শেফা, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী মো. আসির উদ্দীন এবং কারিতাস সিএমএলআরপি আশা প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা একরামুল হকসহ অনেকে।

আলোচনা সভায় জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থী আন্নাস আফরিন শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সকল সরকারি-বেসরকারি দপ্তর, এনজিও এবং কর্পোরেট প্রতিষ্ঠানকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।

এছাড়া আলোহা সোশ্যাল সার্ভিসেসের নারী সংগঠক উম্মে হাবীবা নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে নারী ও কন্যাশিশুর প্রতি ইতিবাচক মনোভাব ও আচরণ গড়ে তোলার আহ্বান জানান। তিনি ধর্ষণ বা নিপীড়নের শিকার নারীর ছবি, ভিডিও বা নাম প্রকাশ না করে অপরাধীর পরিচয় প্রকাশ করার আহ্বান জানান।
এ সময় জাতীয়তাবাদী মহিলা দল পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মরিয়ম বেগম শেফা রাজনৈতিক দলগুলোর মূল কমিটিতে নারীদের এক-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category