1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
নদীতে ভেসে উঠল নিখোঁজ সেই শিক্ষকের মরদেহ - Barta24TV.com
বিকাল ৪:৫৩, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে ভেসে উঠল নিখোঁজ সেই শিক্ষকের মরদেহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২
  • 345 Time View

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ;

নিখোঁজের প্রায় ২৪ ঘন্টা পর ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের তৈলক্ষ্য বর্মণ (৪৫) নামে এক স্কুল শিক্ষকের মরদেহ টাঙ্গন নদী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে দেড়টার দিকে নিখোঁজের স্থান হতে ৮ কিলোমিটার দূরে টাঙন নদীর কাজির ঘাট থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়। তৈলক্ষ্য বর্মণ উপজেলার দক্ষিণ বঠিনা ইসলাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি একই এলাকার ঘুরবসু বর্মণের ছেলে।বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর অয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন বলেন, সকালে রংপুর থেকে আসা ডুবুরি দল নিখোঁজ হওয়া শিক্ষককে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান পরিচালনা করছিল। উদ্ধার অভিযান চলাকালীন দুপুরে ঘটনার স্থান থেকে ৮ কিলোমিটার দূরে কাজিঘাট এলাকায় টাঙ্গন নদীর পানিতে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে সেখান থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।গতকাল বুধবার (৩ আগস্ট) স্কুল ছুটির পরে তাড়াহুড়া করে বাড়ি আসার সময় তিনি নদী সাঁতরে পার হতে গেলে নদীর পানিতে নিখোঁজ হয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category