


অনলাইন ডেস্কঃ
ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে বিমান হামলার সতর্ক সংকেত বাজার পর আজ শুক্রবার (১৩ মার্চ) বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে এএফপি-র সাংবাদিকরা জানিয়েছেন। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। খবর বার্তা সংস্থা এএফপির।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহতের (ইন্টারসেপ্ট) কাজ চালিয়ে যাচ্ছে।’
এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে এই যুদ্ধের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাঁর দেশকে খণ্ড-বিখণ্ড করতে চাইছে।
পেজেশকিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনগোষ্ঠী ইরান ও প্রধান মুসলিম দেশগুলোকে দুর্বল করার এবং তাদের ভেঙে ফেলার অশুভ অভিসন্ধি ও লক্ষ্য অনুসরণ করছে।