1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত ৪ - Barta24TV.com
রাত ৯:১৯, শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
  • 25 Time View

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের কোচাশহর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় পরিবারের সদস্যদের ডেকে তুলে মারধর শুরু করে। পরে বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন—গোপী বল্লভ রায়ের ছেলে সুদীপ রায় (৬০), একই পরিবারের নির্মল রায় (৬৩), সারথি রানী (৪৫) ও বৈশাখী রানী (২২)।

এ ঘটনায় থানায় দেওয়া অভিযোগে অনীত কুমার রায় জানান, মঙ্গলবার রাতে একদল দুর্বৃত্ত তাদের বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে ছোট ভাই সুদীপ রায়ের শয়নকক্ষের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকে। দরজা খুলতেই তারা লাঠি ও স্টিলের পাইপ দিয়ে অতর্কিত হামলা চালিয়ে সুদীপ রায়কে গুরুতর আহত করে। এ সময় পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা পরিকল্পিতভাবে বাড়িতে প্রবেশের আগে বিদ্যুতের লাইন কেটে দেয়, ফলে চারদিকে অন্ধকার সৃষ্টি হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এসময় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ মোজাম্মেল হক অভিযোগ বার্তা’কে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category