1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মাদারগঞ্জে জোর করে জমি দখল করে ঘর তোলার চেষ্টার অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে - Barta24TV.com

মাদারগঞ্জে জোর করে জমি দখল করে ঘর তোলার চেষ্টার অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : Thursday, July 2, 2026
  • 11 Time View

নিজস্ব প্রতিনিধি :শাহ আলম সাগর

জামালপুর জেলার মাদারগঞ্জ থানার বিএনপির অঙ্গসংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রুবেল মিয়া বিরুদ্ধে জোরপূর্বক সাধারণ মানুষের জমি দখল ও অবৈধভাবে ঘর তোলার চেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

২জুলাই বৃহস্পতিবার মাদারগঞ্জ পৌরসভা ৭ নং ওয়ার্ড বীর গোপালপুর এলাকায়। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী মোঃ আবু মিয়া , আজিম উদ্দিন তাঁরা জানান, পৈত্রিক সূত্রে প্রাপ্ত জেলা জামালপুর , থানা মাদারগঞ্জ , মৌজা – খোর্দ্দ জুনাইল সিএস খতিয়ান ৬১, দাগ ৫৫৮৩ আর ও আর খতিয়ান ৬৩, ৫৫৮৩, বি আর এস খতিয়ান ৫১৭, বি আর এস দাগ ৪৬৭৪, মোট ৯২শতাংশে কাতে ৫৭ শতাংশ জমিতে তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। কিন্তু ২জুলাই বৃহস্পতিবার সকালে রুবেল মিয়া , যিনি স্থানীয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক , তার অনুসারী ১০-১২ জন ক্যাডার নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে ওই জমিতে প্রবেশ করেন। তারা জোরপূর্বক সেখানে সিমেন্টের খাম এবং কাঠ , টিন দিয়ে ঘর তোলার চেষ্টা চালান।

ভুক্তভোগী পরিবার বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ করা হয়েছে। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে দখলকারীরা সাময়িকভাবে কাজ বন্ধ করে চলে যায়। জমির মালিক মোঃ আবু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, দখল কারীরা আমাকে হয়রানি করার জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল,জামালপুর মামলা ১৬৫৬/২০১৪ ইং যুগ্ন জেলা জজ আদালতে মামলা করে , মামলাটি বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী শেষে ১৪/০৮/২২ খারিজ করে দেন।
পরবর্তীতে আবারো হয়রানি করার জন্য বিজ্ঞ সহকারী জজ আদালত মাদারগঞ্জ , জামালপুর মামলা নং ৭০/২৩ ইং অন্য প্রকার মামলা দায়ের করেন যা এখনো চলমান “তিনি আরো বলেন আমরা দীর্ঘদিন ধরে এই জায়গায় দখলে আছি, নতুন করে তাদের পক্ষে আদালত থেকে কোন আদেশ বা রায় আসে নাই ।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের পৈত্রিক জমি দখল করার চেষ্টা করা হচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের জমি ও জীবন রক্ষা করা হোক। “অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল মিয়া দাবি করেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ওই জমির প্রকৃত মালিক আমাদের পূর্বপুরুষেরা। আমরা আমাদের নিজস্ব জমিতেই ঘর তোলার চেষ্টা করছিলাম, কোনো জোরজুলুম করা হয়নি।

“এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “জমি দখলের চেষ্টা ও হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। “স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক দল বা পদের অপব্যবহার করে সাধারণ মানুষের সম্পত্তি দখল করার এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। তারা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category