
আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘ ৫০ বছর পর মানবজাতিকে আবারও চাঁদের কক্ষপথে ফিরিয়ে নিতে ঐতিহাসিক ‘আর্টেমিস–২’ মিশনের তারিখ ঘোষণা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি জানিয়েছে যে, আগামী ৬ মার্চ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বিশালাকৃতির রকেট উৎক্ষেপণের মধ্য দিয়ে এই রোমাঞ্চকর অভিযানের সূচনা হবে। এই মিশনে চারজন মহাকাশচারী চন্দ্রযানে করে চাঁদের চারপাশে ঘুরে তথ্য সংগ্রহ করবেন এবং অত্যন্ত কাছ থেকে চাঁদকে পর্যবেক্ষণ করবেন। নাসা কর্মকর্তারা জানিয়েছেন যে, প্রস্তুতির অগ্রগতির ওপর ভিত্তি করে এই তারিখ কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে বর্তমান লক্ষ্যমাত্রা ৬ মার্চ নির্ধারণ করা হয়েছে। ঐতিহাসিক এই অভিযানের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে নাসা সফলভাবে ‘ওয়েট ড্রেস রিহার্সাল’ বা জ্বালানি ভরে পূর্ণ উৎক্ষেপণের মহড়া সম্পন্ন করেছে। গত বৃহস্পতিবার রাতে কেনেডি স্পেস সেন্টারে এই পরীক্ষা চালানো হয় যেখানে রকেটে ৭ লাখ...
Developed by BDITHOST