
আন্তর্জাতিক ডেস্কঃ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে বেইজিং সফর করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনসহ ২৬ দেশের রাষ্ট্রপ্রধান। বুধবার সকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০তম বার্ষিকীতে বেইজিংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজে অংশ নেন শীর্ষ নেতারা। এরপরই তারা শি জিনপিংয়ের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। হংকংভিত্তিক রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম ওয়েন ওয়েই পো ওই মধ্যাহ্নভোজের মেন্যুর একটি ছবি প্রকাশ করেছে। অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজনে ছিল মুরগির স্যুপ, রোস্টেড ল্যাম্ব চপস এবং কাঁকড়া ও লবস্টার ফ্রাই। রাষ্ট্রনেতাদের জন্য আরও ছিল মাশরুম ও লবণ দিয়ে ম্যারিনেট করা স্যামন মাছ ভাজা এবং ঝিনুকের স্যুপ। খাবার টেবিলে সায়রাহ (লাল রঙের) এবং রিয়েলসিং (সাদা) দুই ধরনের ওয়াইন ছিল। চীনের হেবেই প্রদেশের ওয়াইন উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘গ্রেট ওয়াল’ এই ওয়াইন প্রস্তুত করেছে। মধ্যাহ্নভোজের শেষে মিষ্টি খাবার...
Developed by BDITHOST