
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, এবারের মেলায় কোনো স্টল ভাড়া দিতে হবে না। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময়সভায় এ কথা জানান তিনি। নিতাই রায় চৌধুরী বলেন, বই প্রকাশ ও বিপণনে প্রকাশকদের উৎসাহিত করতে এবং সামগ্রিকভাবে বইমেলার পরিসর আরও বিস্তৃত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ছোট ও নতুন প্রকাশকরাও সহজে মেলায় অংশ নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সভায় উপস্থিত প্রকাশকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্টল ভাড়া না থাকলে তাদের আর্থিক চাপ কমবে এবং আরও বেশি বই প্রকাশের সুযোগ তৈরি হবে। প্রতিবারের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে মেলার আয়োজন করা হবে। মাসব্যাপী এ মেলায় প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত...
Developed by BDITHOST