
নিজস্ব প্রতিনিধিঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১১ দলীয় জোটকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন নাগরিক মঞ্চের নেতৃবৃন্দ। সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে দেশবাসীর প্রতি এই উদাত্ত আহ্বান জানানো হয়। জনগণের সরকার ও কল্যাণ রাষ্ট্র গঠন সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিগত ১৬ বছরের দুঃশাসন ও ফ্যাসিবাদের সকল অপকর্ম যেমন -- ম, খুন, হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে দেশকে রক্ষা করতে হলে একটি প্রকৃত জনগণের সরকার প্রয়োজন। তারা উল্লেখ করেন যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমেই একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। সমাবেশে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গড়ে তোলা ও ভোট দেয়ারও আহ্বান জানান। বক্তারা দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণার সময় নারী...
Developed by BDITHOST