


মু: মুস্তাকিম হুসাইন,ঢাকা:
আজ শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে রাজধানী ঢাকার ধানমন্ডিত ৩ নং রোডে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ২০/২৫ নেত্রী / কর্মী ” মুজিব প্রেমিক বাংলার নারীরা” ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়েধানমন্ডি থানার টহলকারী দল ঘটনাস্থলে গিয়ে মিছিলে ব্যারিকেট দিয়ে মহিলা আওয়ামী লীগের ৭ জন এবং ১জন মাইক্রোবাস চালক সহ মোট ৮ জনকে আটক করে ধানমন্ডি মডেল থানায় নিয়ে যায়। মিছিলে ব্যবহৃত কয়েকটি প্ল্যাকার্ডও জব্দ করে পুলিশ। বাংলাদেশ পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমকে বলেন – মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ধানমন্ডি ৩ নম্বর রোড অতিক্রম করছিলেন এই খবর পেয়ে ধানমন্ডি মডেল থানার পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে ৮ জনকে আটক করতে পারলেও বাকীরা পালিয়ে যায়।
পুলিশ বলেন মিছিলে অংশ নেওয়া মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের আনার কাজে ‘ব্যবহৃত’ একটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে এবং চালককেও আটক করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে আটকৃতদের নাম জানা যায়নি তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।