
নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচনকালীন দায়িত্ব পালনে সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা রোববারের (১ ফেব্রুয়ারি) মধ্যে সমাধানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে নির্বাচনে সংবাদ সংগ্রহ, কাভারেজ ও সম্প্রচার নিয়ে কঠোর সিদ্ধান্ত নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে বৈঠক শেষে সাংবাদিক নেতারা এসব কথা জানান। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এর সভাপতি কাজী জেবেল বলেন, সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি দীর্ঘদিনের হলেও একাধিক বৈঠকের পরও এখন পর্যন্ত কার্যকর কোনো পরিবর্তন আসেনি। তিনি অভিযোগ করে বলেন, সাংবাদিক সংগঠনগুলোর সাথে কোনো চূড়ান্ত আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন অনলাইনে কার্ড ও স্টিকারের আবেদন গ্রহণের জন্য একটি নতুন অ্যাপ...
Developed by BDITHOST