
নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি “সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়” — এমন একটি বক্তব্য ঘিরে জনমনে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, এ ধরনের বক্তব্য বাস্তবতা ও যুক্তির সঙ্গে সাংঘর্ষিক এবং বিষয়টির গভীরে গেলে ভিন্ন চিত্রই স্পষ্ট হয়। অনেকে মনে করেন, প্রকৃত অর্থে সমঝোতা তখনই গ্রহণযোগ্য হয়, যখন দুই পক্ষের সমান স্বাধীনতা ও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে। অর্থাৎ কেউ ‘না’ বললেও তার বিরুদ্ধে কোনো ধরনের ক্ষতি, ভয়ভীতি বা হয়রানির আশঙ্কা থাকবে না। কিন্তু বাস্তবে সড়কে চলাচলকারী অনেক চালকের অভিযোগ—টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের দেরি করানো, অযথা বাধা সৃষ্টি কিংবা বিভিন্নভাবে হয়রানির মুখে পড়তে হয়। ফলে তারা স্বেচ্ছায় নয়, বরং পরিস্থিতির চাপে টাকা দিতে বাধ্য হন। সচেতন নাগরিকদের ভাষ্য অনুযায়ী, এমন পরিস্থিতিকে সমঝোতা বলা যায় না; বরং এটি একধরনের...
Developed by BDITHOST