
বিনোদন ডেস্কঃ বাংলা চলচ্চিত্রের শক্তিমান ও বহুমাত্রিক অভিনেতা নারায়ণ চক্রবর্তী। তিনি জন্মগ্রহণ করেন ১৯২৬ সালের ১৮ জানুয়ারি, তৎকালীন ব্রিটিশ ভারতের ঢাকার বিক্রমপুর অঞ্চলে—বর্তমান মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের মধ্য কোলা গ্রামে। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ১৯৪৪ সালে তিনি মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। পড়াশোনার প্রতি তেমন আগ্রহ না থাকায় কলেজে ভর্তি না হয়ে কারিগরি শিক্ষার দিকে ঝোঁকেন। খিদিরপুরের ‘ইন্ডিয়ান অক্সিজেন অ্যান্ড অ্যাসিটাইলিন কোম্পানি’-তে ইলেকট্রিক ও গ্যাস ওয়েল্ডিংয়ের কাজ শেখেন এবং সেখানে কিছুদিন চাকরি করেন। পরে ‘ফ্রেন্ডস মোটর ওয়ার্কস’-এ যোগ দেন এবং এরপর কলকাতার ‘পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট’-এ কর্মরত হন। মেট্রিক পরীক্ষার পরপরই পিতার ইচ্ছায় রেখা চক্রবর্তীর সঙ্গে তাঁর বিবাহ সম্পন্ন হয়। ১৯৪৭ সালে দেশভাগের পর চাকরির সুবাদে তিনি পূর্ব পাকিস্তানের কুষ্টিয়ায় চলে আসেন। কর্মব্যস্ততার ফাঁকে...
Developed by BDITHOST