


লাকী আক্তার সিলেট থেকেঃ
৩নং পূর্ব জাফলং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ নেতৃত্ব ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও ব্যবসায়ী ছিলেন কালাম সিকদার।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাবনাময় উন্নয়ন ও দারিদ্র্যমুক্ত সু শিক্ষার ব্যবস্থাপনার রাষ্ট্র কাঠামো বিএনপির ৩১ দফার বাস্তবায়ন ও আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে চান এই তরুণ নেতা কালাম সিকদার।আসন্ন সিলেট নির্বাচনকে সামনে রেখে ৩ নং জাফলং নির্বাচনী আলোচনা ও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা দিন দিন বেড়েই চলেছে।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতোমধ্যে আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছেন ছাত্রদল নেতা কালাম শিকদার তার ধারাবাহিক গণসংযোগ, কুশল বিনিময় ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডে নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার হয়েছে।
৩ নং জাফলং ইউনিয়নে গরীব অসহায়, দুঃখী ও গ্রামবাসীর মানুষের মন জয় করে নিয়েছেন কালাম শিকদার। লোক মুখে বেশ গুঞ্জন শুনা যায় এবার নতুন মুখ, তরুণ নেতৃত্ব নতুন চেয়ারম্যান হিসেবে তারা কালাম শিকদারকে দেখতে চায়।