
আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামী রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ও জনসংযোগ উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলি-মোহাম্মদ নাইয়িনি বলেছেন, গত জুনে ১২ দিনের যুদ্ধ চলাকালে ইসরায়েলের মোসাদ সদরদপ্তরে যে হামলা চালিয়েছিল ইরান, তাতে অন্তত ৩৬ জন নিহত হয়। সেই যুদ্ধে ইরানের তুলনায় ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা কাঠামোর ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। খবর মেহের নিউজ এজেন্সির। রোববার (৭ ডিসেম্বর) ছাত্র দিবসের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের সামরিক পদক্ষেপের চিত্র তুলে ধরেন তিনি। জেনারেল নাইয়িনি বলেন, যুদ্ধ শুরুর পর ইরানের প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক ও সমন্বিত। ইসরায়েল তেহরানের জ্বালানী ডিপোতে হামলা করার পর ইরান পাঁচ ঘণ্টার মধ্যে হাইফা রিফাইনারিতে দুটি পৃথক হামলা চালায়। তিনি বলেন, ইসরায়েলিরা এ হামলাকে ‘ইরানি ক্ষেপণাস্ত্রের মাস্টারপিস’ হিসেবে আখ্যায়িত করেছে। সে হামলায়...
Developed by BDITHOST